জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম ভোটারদের আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন।











