Breaking News
দৈনিক জনপথ

ছয় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ বিতরণ করল বসুন্ধরা গ্রুপ

জনপথ ডেস্ক••4,025
ছয় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ বিতরণ করল বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দেশের বিভিন্ন স্কুলের ছয় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্চারামপুর, নবীনগর এবং কুমিল্লার হোমনা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে এটি বিতরণ করা হয়।


রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে কোরআন শরিফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আমির ফয়সালের সভাপতিত্বে, বাঞ্চারামপুর সরকারি কলেজের প্রভাষক মো. চান মিয়া সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামিক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর টু চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ মো. আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্চারামপুর সোবহানিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুহুল আমীন আবদুল্লাহ, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশাররফ হোসেনসহ স্কুলের শিক্ষকবৃন্দ।


অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কোরআন শরিফ হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়ে অনুভূতি প্রকাশ করেন। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া বলেন, “আমরা কোরআন পড়তে পারি। এবার অর্থসহ কোরআন শরিফ পেয়ে খুব খুশি। এখন বুঝে পড়তে পারব।” অষ্টম শ্রেণীর তাহিয়া বলেন, “অর্থ ও তর্যমাসহ কোরআন শরিফ খুব কাজে লাগবে। আরবি পড়ে এর অর্থও বুঝতে পারব এবং কোরআনের আলোকে জীবন গড়ার চেষ্টা করব।


প্রধান শিক্ষক মো. আমির ফয়সাল ও অন্যান্য শিক্ষকেরা বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা কোরআনকে জেনে বুঝে পড়বে এবং এর আদর্শ বুকে ধারণ করবে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তারা সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে কোরআনের আলোয় জীবন আলোকিত হওয়ার দোয়া করেন।

ময়নাল হোসেন চৌধুরী বলেন, “১৯৯৯ সাল থেকে প্রতি বছরই কোরআন শরিফ বিতরণ করে আসছে বসুন্ধরা গ্রুপ। বাংলা অর্থ ও তর্যমাসহ কোরআন পড়ে শিক্ষার্থীরা নিজেকে সমৃদ্ধ করবে এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

6 মাস আগে→
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

6 মাস আগে→
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

7 মাস আগে→
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

7 মাস আগে→
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

7 মাস আগে→
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

7 মাস আগে→
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

7 মাস আগে→
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

7 মাস আগে→
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

7 মাস আগে→