Breaking News
দৈনিক জনপথ

জামিন পাননি ব্যারিস্টার সুমন, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

জনপথ ডেস্ক1,859
জামিন পাননি ব্যারিস্টার সুমন, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন—এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। এসব পোস্টে তার কিছু ছবিও সংযুক্ত করা হয়। তবে অনুসন্ধানে তার জামিনের কোনো সত্যতা পাওয়া যায়নি; বরং ছড়িয়ে পড়া ছবিগুলো কৃত্রিমভাবে তৈরি বা পুরোনো বলে প্রমাণ মিলেছে।

ফ্যাক্টচেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ জানায়, মূলধারার কোনো সংবাদমাধ্যমে তার জামিন সংক্রান্ত খবর পাওয়া যায়নি। ভাইরাল হওয়া ছবিগুলোর একটি বিশ্লেষণ করে দেখা গেছে, জেলখানার গেটে গলায় ফুলের মালা পরানো অবস্থায় যে ছবি প্রচারিত হয়েছে, সেখানে থাকা দুটি ব্যানারে স্পষ্ট বানান বিভ্রাট রয়েছে—যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে প্রায়ই দেখা যায়।

এছাড়া এআই শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এ পরীক্ষা করে ছবিটি ১০০ শতাংশ কৃত্রিম হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে। ফলে জামিন পাওয়ার পর তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে—এমন দাবি সঠিক নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ নম্বরে বোনের বাসা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। সে সময় বিষয়টি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানার দুইটি হত্যাচেষ্টা মামলা ও খিলগাঁও থানার একটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এ বছরের ২২ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, তিনি কারাগারে থেকেই আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন।

সবদিক পর্যালোচনায় ব্যারিস্টার সুমনের জামিন হয়েছে—এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত পোস্টগুলো ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

1 সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

1 সপ্তাহ আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

1 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

1 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

1 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

1 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

1 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

1 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

1 মাস আগে