বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বেসরকারি ফলাফলে তিনি প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে হেরে যান। বৃহস্পতিবার দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এই ফলাফল ঘোষণা করেন।
১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন পেয়েছেন ৭৮,১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭,১৪৯ ভোট।
এই আসনে মোট ভোটারসংখ্যা ছিল ৩,১০,০৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৬,৮৪৬ জন, নারী ভোটার ১,৫৩,২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।











