Breaking News
দৈনিক জনপথ

১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, এসএসসি পাসেই আবেদন

জনপথ ডেস্ক3,414
১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, এসএসসি পাসেই আবেদন
এসএসসি পাসেই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ; ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু।

বাংলাদেশ পুলিশ ‘কনস্টেবল’ পদে ১০ হাজার জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

এর আগে একই দিন দুপুরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়-এর কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি বলেন, “পুলিশের জনবল বাড়ানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।” কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

স্বচ্ছতা ও যথাযথ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। নিয়োগের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনাও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমাতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা : আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।


শারীরিক যোগ্যতা

উচ্চতা (পুরুষ) : ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।

উচ্চতা (মহিলা) : ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন : পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি : প্রার্থীদের চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

3 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

3 মাস আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

4 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

4 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

4 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

4 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

4 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

4 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

4 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

4 মাস আগে