পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না।’
ড. খলিলুর রহমান আরও জানান, ‘গতকাল থেকে দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু করেছি এবং আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তাদের কাছে তুলে ধরেছি।’ তিনি উল্লেখ করেন, সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা গভীর আস্থা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মূলনীতি হলো বাংলাদেশ ফার্স্ট। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং নীতিমালা নির্ধারণ করা হবে পারস্পরিক স্বার্থ, ন্যাশনাল ডিগনিটি ও জাতীয় মর্যাদার ভিত্তিতে।











