Breaking News
দৈনিক জনপথ

বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

জনপথ ডেস্ক2,763
বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কারের দাবি জানিয়েছেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে তার ওপর ও তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকার একটি মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পাটওয়ারী। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মির্জা আব্বাসের বহিষ্কারের দাবি জানাচ্ছি। এখন সিদ্ধান্ত নিতে হবে—বিএনপি সন্ত্রাসীদের প্রশ্রয় দেবে, নাকি তাদের বহিষ্কার করবে। আমি পুরো বাংলাদেশের কাছে এই হামলার বিচার দিলাম।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসী টাকাও নেই। তারপরও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হাবিবুল্লাহ বাহার কলেজে যাওয়ার আগেই প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলাম। ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।’

পাটওয়ারী দাবি করেন, অতীতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি দেশ ঠিক রাখার আহ্বান পেয়েছিলেন। ‘আজ তিনি বেঁচে থাকলে এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন,’ বলেন তিনি। ভোটে জয়ী হোন বা না হোন, ঢাকা-৮ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন এই নেতা।

হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন এই হামলায় নেতৃত্ব দিয়েছেন। তার দাবি, পুরো ঘটনার পেছনে রয়েছেন মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে আমরা কেন মাঠে থাকব, তা স্পষ্ট করতে হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে