ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও বিজিত—উভয়পক্ষকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা জানান।
পোস্টে তিনি লেখেন, ‘নির্বাচনে বিজয়ী এবং বিজিত—উভয়পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘যাদের কাঁধে ইতিমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ইসলামিক মূল্যবোধ ধারণ করে ন্যায়, ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন—এই প্রত্যাশা রাখি।











