Breaking News
দৈনিক জনপথ

ধানের শীষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার, ভিডিও ভাইরাল

জনপথ ডেস্ক2,710
ধানের শীষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার, ভিডিও ভাইরাল
পঞ্চগড়-২ আসনে সহকারী প্রিজাইডিং অফিসারের বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল।

পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সমালোচনার মুখে পড়েছেন আসসাদ আলী নামের এক সহকারী প্রিজাইডিং অফিসার। ধানের শীষের প্রচারণায় সভায় তার দেওয়া ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আসসাদ আলী দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট দ্বিমুখী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। পামুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন তিনি।

গত ২৭ জানুয়ারি সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় দেবীগঞ্জ থেকে প্রকাশিত সহকারী প্রিজাইডিং অফিসারদের তালিকায় তার নাম ছিল। তবে ভিডিও ভাইরালের পর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আসসাদ আলী দাবি করছেন, তিনি নির্বাচনে দায়িত্ব পালন করছেন না।

ভিডিওতে দেখা যায়, আসসাদ আলী ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন, ইনশাআল্লাহ। আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দেবেন। আর যেই দলটি আপনার আমার মা-বোনকে বেজ্জতিমূলক কথাবার্তা বলতেছে, এই দলটিকে দাঁড়িপাল্লাকে ১২ তারিখের ভোটে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ।’

ভিডিওটি ২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় ধারণ করা হয়।

আসসাদ আলী মোবাইল ফোনে জানান, ‘আমি আমার প্রতিষ্ঠানপ্রধানকে আগেই বলেছি সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে যেন আমার নাম না দেওয়া হয়। আমি কোনো প্রশিক্ষণও নিইনি। তবুও কিভাবে আমার নাম তালিকায় এলো বুঝতে পারছি না। আমি নির্বাচনে দায়িত্ব পালন করছি না, আমি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে আমার দলের প্রার্থীর জন্য কাজ করছি।’

দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘সহকারী প্রিজাইডিং অফিসারের প্রাথমিক তালিকায় তার নাম ছিল। কিন্তু পরে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার কারণে তার নাম বাদ দেওয়া হয়েছে। তিনি নির্বাচনী প্রশিক্ষণেও অংশগ্রহণ করেননি।’

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে