জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার জানিয়েছেন, সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।
তিনি ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ তুলে বলেছেন, “এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘর ও পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন, তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন।”
আসিফ মাহমুদ আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের শুরু যদি বিরোধীদল ও ভিন্নমতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করা উচিত।











