Breaking News
দৈনিক জনপথ

আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই : ইশরাক

জনপথ ডেস্ক3,711
আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই : ইশরাক
আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই : ইশরাক

ঢাকা-৬ আসনে ধানের শীর্ষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বড় সংস্কার করেছে বিএনপি। আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য সবচেয়ে জরুরি হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। প্রত্যেক পাঁচ বছর পর পর যেন কোনো দলই ভোটব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, আমরা সেটিই মেনে নেব। আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে তার নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়ারি থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সারা দেশের মানুষ ও বিশ্ববাসী তার জন্য দোয়া করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। ইতিমধ্যে জানানো হয়েছে, তিনি আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবাই দোয়া করবেন।

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গণহত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেউ যদি আওয়ামী লীগকে পছন্দ করত কিন্তু সে যদি গণহত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িত না থাকে, তাহলে তাদের কাছেও আমাদের যেতে হবে, ভোট চাইতে হবে। গত বছর যে গণহত্যা হয়েছে, তা দেশের মানুষ ভুলে যায়নি। ১৯৭১ সালের গণহত্যার বিচার হয়নি, কিন্তু এবারের গণহত্যার বিচার হতেই হবে, এর কোনো বিকল্প নেই।

দলের শৃঙ্খলার বিষয়ে ইশরাক বলেন, ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অন্যায় করেছে, তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যারা এসব করবে, দল তাদের কোনো পদে রাখবে না। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা থেকে শিক্ষা নিতে চাই।

ওয়ারি থানা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক, সাব্বির আহমেদ আরেফ মোজ্জামেল হক মুক্তা, শিরীন, কে হোসেন টমাস, গোলাম মোস্তফা সেলিম, মঞ্জুরুল বাপ্পি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

4 মাস আগে