তাসনিম জারাকে সংসদে দেখতে চান না রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। বুধবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মত প্রকাশ করেছেন।
সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, বিএনপির দুজন প্রার্থীকে তিনি সংসদে দেখতে চান। একজন হলেন হুম্মাম কাদের চৌধুরী, যিনি চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী। আরেকজন হলেন হাবিবুর রশিদ হাবিব, যিনি ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম জারা।
একজন ফেসবুক ব্যবহারকারী পোস্টে মন্তব্য করেছেন, হাবিব ভাই জিতে গেলে তাসনিম জারাকে হারাতে হবে। সালাউদ্দিন আম্মারও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “তাসনিম জারা আপুকে একটাবারের জন্য দেখছেন শহীদ ওসমান হাদিকে নিয়ে একটা কথা বলতে।”
সালাহউদ্দিন আম্মার রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খুলনার এই তরুণ ঢাকার মাদরাসায় পড়লেও রাবির রাজনীতিতে ইতোমধ্যে পরিচিত মুখ।











