Breaking News
দৈনিক জনপথ

প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

জনপথ ডেস্ক2,098
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

টেলিভিশন নাটকপাড়ায় দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আরশের সঙ্গে তানিয়া বৃষ্টির সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই সুনেরাহর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। যদিও দুজনেই বরাবরই এ বিষয়ে নিজেদের ‘শুধুই সহকর্মী ও বন্ধু’ বলে দাবি করে আসছেন।

তবে এবার সেই গুঞ্জনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সুনেরাহ নিজেই। আরশ খানের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। রইল ভালোবাসা ও আশীর্বাদ। সামনে আসা বছরটি তোমার জন্য হোক সুন্দর ও সফল।’

সুনেরাহর এই বার্তাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে শুরু হয় নতুন জল্পনা। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, ‘বেশ মানিয়েছে তাদের’, আবার কেউ কেউ লিখেছেন, ‘অটুট থাকুক এই ভালোবাসা’।


এর আগেও এই জুটির একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিশেষ করে গত মাসে প্রকাশ পাওয়া একটি রোমান্টিক ছবি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। ছবিটি সুনেরাহ নিজেই শেয়ার করেছিলেন।

বিষয়টি নিয়ে পরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেত্রী। তিনি জানান, ছবিটি থাইল্যান্ডে নাটকের শুটিং চলাকালীন তোলা। সেখানে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছিলেন তাঁরা। শুটিংয়ের একটি দৃশ্য ধারণের সময় ছবিটি তোলা হয়, যা নিয়ে অযথা ব্যাখ্যা তৈরি হয়েছে বলে জানান তিনি।

যদিও বিভিন্ন অনুষ্ঠান ও কাজের সূত্রে প্রায়ই একসঙ্গে দেখা যায় আরশ খান ও সুনেরাহকে। সম্প্রতি তাঁদের অভিনীত ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’ নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

ছোট পর্দা পেরিয়ে ওটিটিতেও একসঙ্গে অভিষেক হয়েছে এই জুটির। গত ১৪ জানুয়ারি মুক্তি পাওয়া ওয়েব কনটেন্ট ‘আঁতকা’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। রাবা খানের গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, সোহেল মণ্ডল ও ফারিহা রহমান।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে