Breaking News
দৈনিক জনপথ

সব প্রার্থীর চোখ নারী ভোটারে

জনপথ ডেস্ক••3,760
সব প্রার্থীর চোখ নারী ভোটারে
ফুলবাড়িয়া আসনে নারী ভোটারদের মন কাড়তে উঠান বৈঠক করছেন প্রার্থীরা।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করছেন স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা। সম্প্রতি তোলা ছবি।

ফুলবাড়িয়া আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার চার লাখ ১৭ হাজার ৯২৭ জন, যার মধ্যে নারী ভোটার দুই লাখ সাত হাজার ৫৯৫ জন। তাই বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের দৃষ্টি এখন নারী ভোটে।

প্রত্যেক প্রার্থীর পক্ষে নারী কর্মীরা দলগতভাবে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের মন কাড়ার চেষ্টা চালাচ্ছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন নারীদের কর্মসংস্থানসহ নানা উন্নয়নের।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক (ধানের শীষ), জামায়াতের অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের নূরে আলম সিদ্দিকী (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা (ফুটবল) ও অধ্যাপক মো. জসিম উদ্দিন (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পুঁটিজানা ইউনিয়নের কালাচর গ্রামে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করে ভোট চান। তিনি নারীদের কর্মসংস্থানসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গতকাল সকালে পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা নারীদের উঠান বৈঠক করে ভোট প্রার্থনা করেন। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিনও নারী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও গ্রামের মোড়ে মোড়ে ভোটের হিসাব-নিকাশ চলছে। নারী ভোটারদের উপস্থিতি ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে।


কুশমাইল গ্রামের মনোয়ারা বেগম বলেন, ‘ভোটের অনেক আগে বাড়ি বাড়ি মহিলাদের কাছে ভোট চাইছে। দুই প্রার্থীর মহিলা কর্মীরা বাড়ি এসে ভোট চেয়েছে। অন্যান্য এমপি নির্বাচনের চেয়ে এ বছর আমাদের (নারী) গুরুত্ব মনে হয় বেশি।’

পৌরসভার আমতলী মহল্লার রাবেয়া খাতুন বলেন, ‘পাঁচ থেকে সাতজন করে নারী দলবেঁধে এসে কয়েক বাড়ির নারীকে একসঙ্গে করে তাঁদের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছে। ভোট চাওয়ার আগে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের আকৃষ্ট করার চেষ্টা করেন।’

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট ভোটার চার লাখ ১৭ হাজার ৯২৭ জন, ১২১টি ভোট কেন্দ্রের ৭৬৪ ভোট কক্ষে ভোটগ্রহণ হবে। নারী ভোটার রয়েছে দুই লাখ সাত হাজার ৫৯৬ জন, পুরুষ ভোটার দুই লাখ ১০ হাজার ৩৩০ জন ও হিজড়া ভোটার রয়েছেন দুজন।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→