Breaking News
দৈনিক জনপথ

আগের তিন নির্বাচনের সব কর্মকর্তা 'অযোগ্য', ভোটে দায়িত্ব পালন করবেন কারা

জনপথ ডেস্ক3,588
আগের তিন নির্বাচনের সব কর্মকর্তা 'অযোগ্য', ভোটে দায়িত্ব পালন করবেন কারা
আগের তিন নির্বাচনের সব কর্মকর্তা 'অযোগ্য', ভোটে দায়িত্ব পালন করবেন কারা

বাংলাদেশে গত তিনটি নির্বাচনে 'মিনিমাম ইনভলবমেন্ট' অর্থাৎ 'ন্যূনতম অংশগ্রহণ' ছিল এমন সব কর্মকর্তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না–– অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণা নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ঢালাওভাবে সব কর্মকর্তাদের নির্বাচনের অযোগ্য হিসেবে চিহ্নিত করলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন কিংবা এর মাধ্যমে একটি গোষ্ঠীকে সাইডলাইনে ফেলে আরেক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার মাধ্যমে আমলাতন্ত্রে নতুন করে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে কি না সেই প্রশ্নও উঠছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের দিক থেকে কর্মকর্তাদের প্রতি এমন 'বাছবিচারহীন ঢালাও অনাস্থা' অনেক কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব পালনে অনিচ্ছুক করে তুলেছে এবং এর জের ধরে আমলাতন্ত্রে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি করতে পারে।

নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে তারা।

"সবচেয়ে বিতর্কিত কিংবা পক্ষপাতমূলক বলে যারা চিহ্নিত হবেন তারা বাদ পড়বেন এটা নিশ্চিত। তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। নির্বাচনে অনেকে দায়িত্ব পালন করেন, সবাইকে তো তার বাদ দেওয়া যায় না," বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ওদিকে সরকারের দিক থেকেও নির্বাচন কর্মকর্তাদের যাচাই বাছাইয়ের তৎপরতা শুরু হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য কর্মকর্তাদের বিষয়ে নানা তথ্য সংগ্রহ করছে।

যদিও বিতর্কিত হওয়া কিংবা ঝামেলা এড়াতে কর্মকর্তাদের অনেকেই নির্বাচনী দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করছেন–– এমন খবরও আসছে স্থানীয় সংবাদ মাধ্যমে।

এর আগে চলতি বছরের জুলাইতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভোটে অনিয়ম বন্ধে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নেওয়ার কথা জানিয়েছিলেন।

সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার নিয়োগে বড় পরিবর্তনের পাশাপাশি কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবেও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে