Breaking News
দৈনিক জনপথ

আগামীকাল আসছেন তারেক রহমান, গাজীপুরজুড়ে সাজ সাজ রব

জনপথ ডেস্ক1,952
আগামীকাল আসছেন তারেক রহমান, গাজীপুরজুড়ে সাজ সাজ রব
আগামীকাল আসছেন তারেক রহমান, গাজীপুরজুড়ে সাজ সাজ রব

দীর্ঘ দুই যুগ পর গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা, মিছিল ও জনসভা সফল করতে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চলছে।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, প্রায় ২৪ বছর পর তারেক রহমান গাজীপুরে আসছেন এবং চেয়ারম্যান হিসেবে এটাই হবে তার প্রথম সফর। তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে এবং নেতাকে বরণে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনসভা সফল করতে রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে টঙ্গীতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন হাসান উদ্দিন সরকার। সভা সঞ্চালনা করেন এম মঞ্জুরুল করিম রনি।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সায়েদুল আলম বাবুল বলেন, ভাওয়াল রাজবাড়ী মাঠের জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি জানান, গাজীপুরের জনসভা শেষে তারেক রহমান ময়মনসিংহ বিভাগে আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের উন্নয়নের একটি রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান, বেকার সমস্যা সমাধান এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে এই কর্মসূচির দিকনির্দেশনা গাজীপুরের জনসভায় তুলে ধরা হবে।

প্রস্তুতি সভায় জানানো হয়, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর বিএনপিকে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নিয়ন্ত্রণে পৃথক কমিটি গঠন করা হয়েছে।

বক্তারা বলেন, ভাওয়াল রাজবাড়ী মাঠের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের পারিবারিক স্মৃতি জড়িত। এ কারণে এই জনসভাকে বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতার অংশ হিসেবেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

11 ঘণ্টা আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 দিন আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 দিন আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

2 দিন আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

3 দিন আগে
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। তারা ...

3 দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প...

4 দিন আগে
দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের দুটি আসনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে...

4 দিন আগে
৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

৭ পদে জয়ী আ. লীগ, জামায়াত ৬টি ও বিএনপি বিজয়ী ৪ পদে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পৃথক প্য...

4 দিন আগে
ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও মেডিকেলের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০২৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়...

5 দিন আগে