অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি আয়োজন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এখন পর্যন্ত বৈঠকের কোনো সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়নি। বিকেলে প্রেস ব্রিফিং বা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তগুলো প্রকাশ করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।











