Breaking News
দৈনিক জনপথ

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান

জনপথ ডেস্ক2,681
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান
জুমার মিম্বার থেকে নবনির্বাচিতদের উদ্দেশে বক্তৃতা করছেন শায়খ আহমাদুল্লাহ।

গণতান্ত্রিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি রাষ্ট্রের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের গুরুত্ব অপরিসীম। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এর মাধ্যমে নতুন জনপ্রতিনিধির ওপর রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হতে যাচ্ছে। 

নেতৃত্ব মহান আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা ও গুরুত্বপূর্ণ আমানত। কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায়ের সঙ্গে বিচার করবে’।

নবনির্বাচিত প্রতিনিধিদের প্রধান ব্রত হওয়া উচিত প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। ক্ষমতা যেন ব্যক্তি বা দলীয় স্বার্থ হাসিলের হাতিয়ার না হয়। সরকারি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য। অযোগ্যকে দায়িত্ব দেওয়া আমানতের খেয়ানত।

অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা দেশের সমৃদ্ধির পূর্বশর্ত। এছাড়া জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মজুদদারি ও চাঁদাবাজি রোধে জনপ্রতিনিধিদের আপসহীন ভূমিকা পালন করতে হবে।

নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করা নাগরিকদের অধিকার। ন্যায়ের প্রতিষ্ঠা ছাড়া শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারব্যবস্থা প্রতিটি রাষ্ট্রে অপরিহার্য।

শিক্ষা ও সংস্কৃতিতে দেশের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত। ভিনদেশি বা অপসংস্কৃতির প্রভাব শিক্ষায় থাকা কাম্য নয়। জনপ্রতিনিধিদের উচিত এমন আইন ও পরিবেশ তৈরি করা, যেখানে সব নাগরিক নিজ নিজ ধর্ম পালন ও মতপ্রকাশের পূর্ণ অধিকার ভোগ করবে।

শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান—ক্ষমতাকে আমানত মনে করে দায়িত্ব পালন করবেন এবং তাকওয়ার সঙ্গে কাজ করবেন। নবী করিম (সা.) বলেছেন, ‘প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেককেই তার অধীনদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে’। ক্ষমতাকে সততার সঙ্গে পরিচালনা করলে এবং নাগরিকরা দায়িত্বশীল হলে সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব ইনশাআল্লাহ।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে