Breaking News
দৈনিক জনপথ

একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর

জনপথ ডেস্ক3,436
একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর
কুমিল্লা-৯ আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন চরমোনাই পীর রেজাউল করিম |

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। 


তারা ইসলামী শাসন ব্যবস্থার কথা বললেও মূলত বর্তমানে প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করতে চায়, যা ইসলামী হুকুমতের সঙ্গে সাংঘর্ষিক। এর ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ক্ষমতার লোভে ওই দলটি আমেরিকা ও ভারতের আধিপত্যের প্রতি নতজানু হয়ে পড়েছে। তাদের কথা ও কাজের কোনো মিল নেই। বাহ্যিকভাবে সোনার মতো চকচক করলেও ভেতরে সেগুলো প্রকৃত সোনা নয়—ইমিটেশন মাত্র।

তিনি বলেন, ঠিক তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দেয়। তারা প্রকৃত ইসলামী দল নয়; বরং ভিন্ন দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। ইসলামের নাম ব্যবহার করে তারা আমেরিকা ও ভারতের মতো দেশের আদর্শ ও বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়।

চরমোনাই পীর আরও বলেন, আমরা এদেশে একাধিকবার বিএনপির শাসন দেখেছি এবং বিএনপি-জামায়াত জোটের শাসনও প্রত্যক্ষ করেছি। মুখে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কথা বললেও ক্ষমতায় থাকাকালীন তারা দুর্নীতিতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। আর জোটে থাকা একটি দল নিজেদের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বলার সুযোগই রাখে না।

তিনি অভিযোগ করেন, ইসলামের দোহাই দিয়ে জান্নাতের টিকিট দেওয়ার নামে তারা প্রকৃত মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ঈমান-আকিদার ওপর আঘাত করছে।

রেজাউল করিম বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে। দুর্নীতির মাধ্যমে দেশকে বিশ্বের কাছে অপমানিত করেছে এবং অসংখ্য মায়ের কোল শূন্য করেছে। ৫৪ বছর ধরে যে নীতি-আদর্শে দেশ পরিচালিত হয়েছে, তাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর ইসলামের পক্ষে নতুন করে আওয়াজ উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা এ দেশে মদিনার আদর্শভিত্তিক ইসলাম কায়েমে দৃঢ়প্রতিজ্ঞ।

জনসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফিজুর রহমান, মুফতি ইমরান হোসাইন, মাওলানা আবু ইউসুফ ফারুকী, মুফতি হাবিবুল্লাহ ঈমন, মাওলানা আহমদ উল্লাহসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে