Breaking News
দৈনিক জনপথ

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

জনপথ ডেস্ক2,840
মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫
রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে ৯৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের অধীন মোহাম্মদপুর থানাআদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবেই এই সমন্বিত অভিযান পরিচালিত হয়।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদককারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। অভিযানে থানা-পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট গোয়েন্দা ইউনিটও অংশ নেয়।

সূত্র জানায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, খুনের মামলায় একজন, চাঁদাবাজির মামলায় চারজন, পরোয়ানাভুক্ত চারজন আসামি এবং অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসাধারণকেও সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

3 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

3 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

3 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

3 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

3 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

3 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

3 মাস আগে