Breaking News
দৈনিক জনপথ

ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ

জনপথ ডেস্ক2,060
ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে ৮৫ বছরের বৃদ্ধ
ছেলের কোলে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন ৮৫ বছরের কবির হোসেন; প্রথমবার নয়, এবার সম্ভবত জীবনের শেষ ভোট।

ছেলের কোলে ভর করে ভোটকেন্দ্রে আসেন ৮৫ বছরের কবির হোসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে মিরসরাই উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর কবির হোসেন বলেন, "একে তো বয়স হয়েছে, তার উপর অসুস্থ ছেলের কোলে ভর করে কেন্দ্রে এসেছি, ভোট দিয়েছি। এটা হয়তো আমার জীবনের শেষ ভোট। যাকে ভোট দিয়েছি সে যদি জিতে তাহলে আরও ভালো লাগবে।"

কবির হোসেন মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সালাহ উদ্দিনের ছেলে। একই কেন্দ্রে ভোট দিতে আসা গৃহবধূ আসমা আক্তার বলেন, "১৭ বছর ভোট দিতে পারিনি। অনেক খুশী মনে ভোট দিতে আসছি। সাথে বাড়ির সব মহিলাকে নিয়ে কেন্দ্রে আসছি।"

মিরসরাই উপজেলার বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে, দিনের শুরুতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২ জন। পোস্টাল ছাড়া ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ১০২ জন।

মিরসরাইয়ে মোট ভোট কেন্দ্র ১০৬টি, মোট বুথ সংখ্যা ৭১৮। ১০৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মিরসরাই থানার ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি এবং জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ন (ঝুঁকিপূর্ণ)। দুই থানা মিলিয়ে মোট ৪৮টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এ আসনে ১৮ থেকে ৩৩ বছর বয়সের ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন। মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং জাসদ (আসম আঃ রব) মনোনীত একেএম আবু ইউসুফ।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে