Breaking News
দৈনিক জনপথ

৬ বছর পর সিনেমায় তানিয়া বৃষ্টি

জনপথ ডেস্ক2,989
৬ বছর পর সিনেমায় তানিয়া বৃষ্টি
৬ বছর পর সিনেমায় তানিয়া বৃষ্টি

বছর দশেক আগেই বড় পর্দায় অভিষেক হয়েছিল তানিয়া বৃষ্টির। আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমাটি সেসময় খুব একটা সাড়া ফেলেনি। এরপর ছোট পর্দাতেই নিজেকে থিতু করেছেন অভিনেত্রী। এরপর মুক্তি পেয়েছিল তার আরো একটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’।

২০১৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার পর তাকে আর বড় পর্দায় পাওয়া যায়নি। অবশেষে ৬ বছর পর আবারও ফিরছেন সিনেমায়। ইতিমধ্যে তানিয়া অংশ নিয়েছেন সিনেমাটির শুটিংয়ে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’।

নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি মামলা ঘিরে সিনেমাটি করছেন রায়হান খান। তিনি বলেন, এ সিনেমাটি একটি কোর্টরুম ড্রামা, যেখানে থাকছে ক্রাইম থ্রিলারও। সিনেমাটির গল্পে রয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি।

সিনেমাটি নিয়ে কালের কণ্ঠকে তানিয়া বৃষ্টি বলেন, ‘ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম।

অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে সেই অপেক্ষা শেষ হলো। ছবিটার যিনি পরিচালক রায়হান খান, উনাকে আমি আমার গুরু মানি। কারণ, তার হাত ধরেই আমার প্রথম কাজ হয়েছিল। উনি যখন আমাকে একদিন ডাকলেন এবং গল্পটা শোনালেন তখনই মনে হয়েছে কাজটি করা উচিত। বলতে পারেন, এই সিনেমাটি করার দুটি কারণ।

প্রথমত গল্প এবং দ্বিতীয়ত, আমার পরিচালক। ছবিটি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড।’

তিনি আরো বলেন, ‘ছবিটা নিয়ে এখনই বেশি কিছু বলতে পারব না। শুধু বলতে পারি, এখানে আমার চরিত্রের নাম জেসমিন। আমাকে ঘিরেই গল্প এগোয়। ইতিমধ্যে প্রথম লটের শুটিং শেষ করেছি, আবার আগামীকাল থেকে চট্টগ্রামে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেব।’

জানা গেছে, গেল ৮ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। চট্টগ্রামের পর কিছু অংশের শুটিং হবে রাজধানী ঢাকা ও এফডিসিতে। সব কিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে।

উল্লেখ্য, ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটিতে তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও এখানে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এক অভিনেত্রীকে। তবে সেটা এখনই প্রকাশ করতে চাইছেন না পরিচালক।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

12 ঘণ্টা আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

2 দিন আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 দিন আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 দিন আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 দিন আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

4 দিন আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

4 দিন আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

5 দিন আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

5 দিন আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

5 দিন আগে