Breaking News
দৈনিক জনপথ

৩৭ বছর অপেক্ষার অবসান, অবশেষে মুক্তি পাচ্ছে ‘হম মেঁ শাহেনশাহ কৌন’

জনপথ ডেস্ক2,458
৩৭ বছর অপেক্ষার অবসান, অবশেষে মুক্তি পাচ্ছে ‘হম মেঁ শাহেনশাহ কৌন’
৩৭ বছর অপেক্ষার অবসান, অবশেষে মুক্তি পাচ্ছে ‘হম মেঁ শাহেনশাহ কৌন’

১৯৮৯ সালে নির্মিত রজনীকান্ত–হেমা মালিনীর সিনেমা ‘হম মেঁ শাহেনশাহ কৌন’ ৩৭ বছর পর মুক্তির পথে।

প্রায় সাড়ে তিন দশকের অপেক্ষার পর অবশেষে দর্শকের সামনে আসছে বলিউড সিনেমা ‘হম মেঁ শাহেনশাহ কৌন’। ১৯৮৯ সালে নির্মিত হলেও নানা জটিলতা ও প্রতিকূলতার কারণে ছবিটি তখন আর মুক্তি পায়নি। দীর্ঘ সময় পর আধুনিক প্রযুক্তির সহায়তায় পুনরুদ্ধার ও রিমাস্টার করে ছবিটিকে মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে।

প্রয়াত পরিচালক হারমেশ মলহোত্রার পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত, হেমা মালিনী ও শত্রুঘ্ন সিনহা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অনিতা রাজ, প্রেম চোপড়া, শারাদ সাক্সেনা, প্রয়াত অমরিশ পুরী ও জগদীপ। সংলাপ লিখেছিলেন জনপ্রিয় জুটি সেলিম–ফয়েজ, সংগীত পরিচালনায় ছিলেন লক্ষ্মীকান্ত–প্যায়ারেলাল এবং নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খান।

প্রযোজকেরা জানিয়েছেন, সিনেমাটি নিয়ে তাদের প্রত্যাশা কখনোই শেষ হয়ে যায়নি। বহু বাধা ও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ছবিটি দর্শকের কাছে পৌঁছাতে চলেছে, যা তাদের কাছে আবেগের জায়গা হয়ে উঠেছে।

সাম্প্রতিক সময়ে ‘হম মেঁ শাহেনশাহ কৌন’ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে রিমাস্টার করা হয়েছে। এআই-সহায়ক পুনরুদ্ধার, ফোর-কে (4K) রিমাস্টারিং এবং ৫.১ সারাউন্ড সাউন্ড মাস্টারিংয়ের মাধ্যমে ছবির ভিজ্যুয়াল ও অডিও মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। তবে নির্মাতারা জানিয়েছেন, প্রযুক্তিগত উন্নয়ন হলেও সিনেমার মূল গল্প, আবহ ও ভাবনাকে সম্পূর্ণভাবে অক্ষুণ্ন রাখা হয়েছে।

দীর্ঘ ৩৭ বছর পর এই সিনেমার মুক্তি বলিউডপ্রেমীদের জন্য নস্টালজিয়া ও কৌতূহলের এক বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

1 মাস আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

1 মাস আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

1 মাস আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

1 মাস আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

1 মাস আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

1 মাস আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

1 মাস আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

1 মাস আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

1 মাস আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

1 মাস আগে