Breaking News
দৈনিক জনপথ

সাতক্ষীরা, পিরোজপুর-বরিশালে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জনপথ ডেস্ক2,359
সাতক্ষীরা, পিরোজপুর-বরিশালে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সীমান্তবর্তী ও দায়িত্বপূর্ণ এলাকায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ১৬টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি ফোর্স দায়িত্ব পালন করছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি থেকে দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় অর্ধশতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময়সভা পরিচালনা করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি নিজস্ব অস্ত্র ছাড়াও ড্রোন, কে-৯ ডগ স্কোয়ার্ড, বডি ওর্ন ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক রায়োট কন্ট্রোল গিয়ার ও নন-লিথ্যাল অস্ত্র ব্যবহার করে দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, জনমনে আস্থা বৃদ্ধি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য দিনরাতে টহল অব্যাহত রয়েছে।


দায়িত্ব পালনকালে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা থেকে ৩৫ জন ম্যাজিস্ট্রেট-ম্যাজিস্ট্রেসি সহায়তা প্রদান করছেন। এছাড়া নির্বাচনী গণসমাবেশে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য বিশেষ দল সমাবেশস্থলে মোতায়েন করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী ঘটনা ঘটাতে না পারে তা নিশ্চিত করতে নিচ্ছিদ্র টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত। প্রতিপক্ষের সঙ্গে নিয়মিত সৌজন্য সাক্ষাৎ ও সীমান্তে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জনসচেতনতামূলক মতবিনিময়সভা পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

2 মাস আগে
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

2 মাস আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দে...

3 মাস আগে
মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

মহাসড়কের ২০৭ পয়েন্টে যানজটের ঝুঁকি, ঈদযাত্রা ঘিরে বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে সম্ভাব্য যানজট ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ব...

3 মাস আগে
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কবার্তা

দেশের বিভিন্ন নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়ে...

3 মাস আগে
ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

ট্রেনে ঈদ যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি...

3 মাস আগে
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্য সংকটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশের এয়ারলাইন্সগুলোকে যাত্রী...

3 মাস আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে গভীর শোক...

3 মাস আগে
মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি, ভিজল ঢাকা

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। টানা কয়েক মাস বৃষ্টিহীন আবহাওয়ার পর...

3 মাস আগে