Breaking News
দৈনিক জনপথ

২৯ বার অস্ত্রোপচার, মুঠোফোন ব্যবহার করেন না

জনপথ ডেস্ক2,797
২৯ বার অস্ত্রোপচার, মুঠোফোন ব্যবহার করেন না
২৯ বার অস্ত্রোপচার, মুঠোফোন ব্যবহার করেন না

তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা তিনি। ৫৪ বছর বয়সেও এসে একের পর এক সুপারহিট ছবি দিয়ে যাচ্ছেন। ২০২২ ও ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিলেন ‘বালিমাই’, ‘থুনিবু’র মতো সিনেমা দিয়ে। তিনি আর কেউ নন, অজিত কুমার। জনপ্রিয় এই তারকার জীবনযাপনের ক্ষেত্র ব্যতিক্রম। এই সময়ে এসেও ব্যবহার করেন না মুঠোফোন! দেন না সাক্ষাৎকারও।

সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে এক দীর্ঘ ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেখানে কথা বলেছেন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা জানা-অজানা প্রসঙ্গ নিয়ে।

দক্ষিণ ভারতের জনপ্রিয়তম তারকাদের একজন অজিত কুমার শুধু অভিনেতা নন, পূর্ণকালীন রেসিং ড্রাইভারও বটে। সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে অজিত কথা বলেছেন তাঁর দীর্ঘ ক্যারিয়ার, খ্যাতির চাপ ও পরিবার নিয়ে।

‘শুরুতে ঠিকমতো তামিলও বলতে পারতাম না’

নিজের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে অজিত জানান, অভিনয়ে আসার শুরুতে তামিল ভাষাটাই ভালোভাবে বলতে পারতেন না। ‘আমার তামিল বলায় উচ্চারণের সমস্যা ছিল। অনেকে বলেছিল নাম বদলাতে, কারণ “অজিত” নাকি খুব প্রচলিত নাম নয়। কিন্তু আমি বলেছিলাম, আমি আমার নিজের নামই রাখব। নাম বদলে সফল হতে চাই না,’ বলেন তিনি।

এই অভিনেতা বলেন, তাঁর সাফল্যের পেছনে কেবল একটাই জিনিস কাজ করেছে—কঠোর পরিশ্রম। “আমি আমার সবটুকু দিয়েছি। অনেক চ্যালেঞ্জ এসেছে, কিন্তু আমি থামিনি। সিনেমা হোক বা রেসিং—দুটি ক্ষেত্রেই সফল হতে গেলে সঠিক টিম আর অদম্য আগ্রহ দরকার। আমি ভাগ্যবান যে দারুণ সব পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি,’ বলেন তিনি।

‘আমার শরীরে ২৯ বার অস্ত্রোপচার হয়েছে’

অজিত জানান, তাঁর সিনেমাজীবনের চড়া মূল্য তাঁকে নিজের শরীর দিয়েই দিতে হয়েছে। ‘আমার শরীরে এখন পর্যন্ত ২৯ বার অস্ত্রোপচার হয়েছে। অনেক সময় ভাবতাম, আর পারব না; কিন্তু থামিনি। আজও আমি নতুন ছেলের মতো পরিশ্রম করি, যেভাবে ১৯ বছর বয়সে কেউ স্বপ্নের জন্য লড়াই করে,’ বলেন তিনি।

‘শালিনী না থাকলে সব ভেঙে পড়ত’

অজিত অকপটে স্বীকার করেন, তাঁর সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর স্ত্রী শালিনীর। ‘আমি মোটেও সহজ মানুষ নই। শালিনী অনেক কষ্ট সহ্য করেছে, তবু সব সময় পাশে থেকেছে। সন্তানেরা জন্মানোর আগে সে আমার সঙ্গে রেস ট্র্যাকে যেত। সত্যি বলতে, ওর সমর্থন না থাকলে আমি আজ এই জায়গায় থাকতে পারতাম না,’ বলেন এই অভিনেতা।

খ্যাতির মাশুল

খ্যাতি নিয়ে অজিতের অনুভূতিও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। তিনি বলেন, ‘খ্যাতি যেমন স্বাচ্ছন্দ্য দেয়, তেমনি অনেক কিছু কেড়ে নেয়। আমি বেশির ভাগ সময় বাড়িতেই থাকি। কারণ, বাইরে বেরোলেই ভিড় জমে যায়। ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাইনি কত দিন! কিছু স্কুল তো বিনয়ের সঙ্গে বলেছে, আমি যেন না যাই। কারণ, উপস্থিতি জনসমাগম ঘটায়। পরিবার নিয়ে স্বাভাবিক সময় কাটাতে পারি না।’

‘খ্যাতি যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়’

অজিতের ভাষায়, ‘আমি ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ, কিন্তু সেই ভালোবাসাই আমাকে আমার প্রিয় মানুষদের কাছ থেকে দূরে রাখে। আর এটাই খ্যাতির বাস্তবতা।’

বেশির ভাগ তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। ছবির খবর তো বটেই, তারকাদের ফেসবুক, ইনস্টাগ্রামে ঢুঁ মারলে জানা যায় তাঁদের যাপিত জীবনের অনেক কিছুই। কিন্তু এখানেও ব্যতিক্রম অজিত কুমার। ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই তাঁর। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁর ম্যানেজারের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে।

প্রযুক্তির এত বাড়বাড়ন্ত পছন্দ নয় অজিত কুমারের। শুটিং ছাড়া বাকি সময় নীরবে-নিভৃতে কাটাতে পছন্দ করেন তিনি।

প্রায় সব দক্ষিণি তারকারই বড় ভক্ত-সমর্থক গোষ্ঠী আছে। কিন্তু ফ্যান ক্লাবের ধার ধারেন না এই অভিনেতা। তাঁর মতে, ফ্যান ক্লাব তাঁর নাম ব্যবহার করে এমন অনেক কাজ করে, যা তিনি সমর্থন করেন না। সে জন্যই ২০১১ সালে তাঁর ফ্যান ক্লাবের বিলুপ্ত ঘোষণা করেন।

অভিনেতা ছাড়াও অজিত কুমার একজন রেসিং ড্রাইভারও বটে। ভারত ও ভারতের বাইরে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।

সম্পর্কিত সংবাদ

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

13 ঘণ্টা আগে
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

2 দিন আগে
‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

3 দিন আগে
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

3 দিন আগে
দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

3 দিন আগে
সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

4 দিন আগে
যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

4 দিন আগে
স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

5 দিন আগে
মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...

5 দিন আগে
নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

নায়কের অসম্মতির কারণে ছবি হাতছাড়া’, বলিউডে কাজ প্রসঙ্গে তাপসী

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার...

5 দিন আগে