Breaking News
দৈনিক জনপথ

এমপি আসার খবরে হাসপাতালে ভর্তি বিএনপির ২৩ নেতাকর্মী, বিকেলে চলে যান

জনপথ ডেস্ক••2,992
এমপি আসার খবরে হাসপাতালে ভর্তি বিএনপির ২৩ নেতাকর্মী, বিকেলে চলে যান
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিদর্শনের জন্য রোগীরা সরিয়ে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালের বেডে অবস্থান নেন; পরে বিকেলে চলে যান।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আসার খবরে বিএনপির ২৩ নেতাকর্মী হাসপাতালের বেডে শুয়ে পড়েন। পরে এমপি সরওয়ার জামাল নিজামের পরিদর্শন শেষ হলে বিকেলে তারা হাসপাতাল থেকে চলে যান।

রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে আগের দিন ৭৮ জন রোগী থাকলেও সোমবার সকালে অর্ধেক সুস্থ হয়ে বাড়ি চলে যান। বেলা ১১টার দিকে ২৩ জন নেতাকর্মী জরুরি বিভাগে এসে হাসপাতালের বেডে শুয়ে পড়েন। এতে অসুস্থ রোগীরা বাইরে বসতে বাধ্য হন।

ষাটোর্ধ্ব রোগী আলমগীর বলেন, “এক সপ্তাহ ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আছি, সোমবার ৩০-৪০ মানুষ এসে আমাদের সব রোগীকে সরিয়ে দিয়ে তারা বেডে শুয়ে পড়েছে। এমপি চলে যাওয়ার পর আমরা হাসপাতালে প্রবেশ করতে পারি।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৩ নেতাকর্মীর মধ্যে উপজেলায় বারশত দুধকুমড়া গ্রামের আলী হোসেন (৩৯), মঈন উদ্দিন (৩২), নাছির খান (২৭), পরৈকোড়া ইউনিয়নের নেজাম উদ্দিন (৪২), উত্তম তালুকদার (৫০) ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দীন চৌধুরী বলেন, “যেকোনো রোগী এলে আমাদের চিকিৎসা দিতে হবে। নির্বাচনকালীন আহত ২৩ জন ব্যক্তি ফলোআপ নিতে হাসপাতালে ভর্তি হয়েছিল। এমপি হাসপাতালে তাদের দেখতে আসেন, পরে তারা নিজে চলে যায়।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে বিভিন্ন মারামারিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আহত হন। নির্বাচনে সরওয়ার জামাল নিজাম বিপুল ভোটে জয় লাভ করে শপথ নিতে ঢাকা যান এবং গত রবিবার ফিরে সোমবার আহতদের দেখতে হাসপাতাল যান।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

7 মাস আগে→
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

7 মাস আগে→
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

7 মাস আগে→
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

7 মাস আগে→
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

7 মাস আগে→
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

7 মাস আগে→
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

7 মাস আগে→
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

7 মাস আগে→
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

7 মাস আগে→