Breaking News
দৈনিক জনপথ

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান: আজ ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ

জনপথ ডেস্ক2,047
২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান: আজ ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ
২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান: আজ ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ

নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

সমাবেশটি আয়োজন করেছে বিএনপি রাজশাহী মহানগরী ও বিভাগের চারটি জেলা ইউনিট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১২টার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে রাজশাহী সদর আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মাদরাসা মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমাবেশের মাধ্যমে প্রার্থীদের পরিচয় তুলে ধরা হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রাজশাহী অঞ্চলের জনগণ বিএনপিকেই নির্বাচিত করবে বলে তারা আশাবাদী।

মিজানুর রহমান মিনু আরও বলেন, রাজশাহী বিভাগে মোট ৩৯টি আসনের প্রতিটিতেই বিএনপি বিজয়ী হবে বলে তারা বিশ্বাস করেন। তিনি দাবি করেন, ২২ বছর পর তারেক রহমানের আগমন ঘিরে ভোর থেকেই রাজশাহী মহানগরীতে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামবে এবং সকাল গড়াতেই মাদরাসা মাঠ জনসমুদ্রে পরিণত হবে।

তার বক্তব্যে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। এই সমাবেশ রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং ঐতিহাসিক মাদরাসা মাঠে সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

1 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

1 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

1 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

1 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

1 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

1 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

1 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

1 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

1 মাস আগে