Breaking News
দৈনিক জনপথ

রংপুরে ঝুঁকিপূর্ণ ২১৯ ভোট কেন্দ্র, নিরাপত্তা চ্যালেঞ্জ

জনপথ ডেস্ক2,577
রংপুরে ঝুঁকিপূর্ণ ২১৯ ভোট কেন্দ্র, নিরাপত্তা চ্যালেঞ্জ
রংপুর জেলায় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের প্রস্তুতি |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলায় ২১৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ১২১টি, আর জেলার আটটি উপজেলায় রয়েছে ৯৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। নিরাপত্তা শঙ্কা মোকাবেলায় এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন।


ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ভোটার সংখ্যা, পূর্বের সহিংসতার ইতিহাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা, সীমানা প্রাচীরের অনুপস্থিতি, প্রার্থী বা রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের বাড়ির নিকটবর্তী কেন্দ্র এবং জনবহুল এলাকা বিবেচনায় নেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ। গঙ্গাচড়া উপজেলায় ৮টি, তারাগঞ্জে ৭টি, বদরগঞ্জে ৯টি, মিঠাপুকুরে ১০টি, পীরগঞ্জে ২৯টি, পীরগাছায় ১১টি এবং কাউনিয়া উপজেলায় ১২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায়ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য। কোতোয়ালী থানা এলাকায় ৭৫টির মধ্যে ৩১টি, হারাগাছে ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাটে ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জে ২২টির মধ্যে ১৪টি, পরশুরামে ১৫টির মধ্যে ১০টি এবং তাজহাটে ২৩টির মধ্যে ১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। বাকি কেন্দ্রগুলো সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।


রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ছয়টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৮৭৩টি। এর মধ্যে রংপুর-১ আসনে ১৩৯টি, রংপুর-২ আসনে ১৩৭টি, রংপুর-৩ আসনে ১৬৯টি, রংপুর-৪ আসনে ১৬৩টি, রংপুর-৫ আসনে ১৫২টি এবং রংপুর-৬ আসনে ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে।


মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩১ জন।


রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, “ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

সম্পর্কিত সংবাদ

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

4 মাস আগে
বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

4 মাস আগে
ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

4 মাস আগে
সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...

4 মাস আগে
সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভ...

4 মাস আগে
কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝুলানো অবস্থায় কার্যালয় দেখতে...

4 মাস আগে
বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বৈ...

4 মাস আগে
উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ ম...

4 মাস আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...

5 মাস আগে