ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১ হাজার ৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ সন্ধ্যার আগেই প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছে যাবে।
কমিশনার জানান, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, যা সবই নিষ্পত্তি করা হয়েছে।
ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে স্বাভাবিকের চেয়ে বেশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, ঢাকার ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। বডি ওর্ন ক্যামেরা নিয়ে দুজন আনসার সদস্য থাকবে এবং তারা রিয়েল টাইম ফুটেজ আপলোড করবেন।











