যুক্তরাষ্ট্র একটি অস্ত্রবিহীন মিনিউটম্যান III আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM)–এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে বলে জানিয়েছে ইউ.এস. স্পেস ফোর্স।
ক্ষেপণাস্ত্রটি ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়। এটি যুক্তরাষ্ট্রের নিয়মিত অস্ত্র মূল্যায়ন ও প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়।
স্পেস ফোর্স জানায়, এই ক্ষেপণাস্ত্রটিতে কোনো বাস্তব ওয়ারহেড ছিল না। এটি প্রায় ৪,২০০ মাইল (প্রায় ৬,০০০ কিলোমিটার) পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের ক্বাজালেইন এটল–এ অবস্থিত রোনাল্ড রেগান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স টেস্ট সাইটে গিয়ে পৌঁছায়।
মার্কিন বিমানবাহিনী জানায়, এই পরীক্ষাটি ICBM সিস্টেমের নির্ভরযোগ্যতা, প্রস্তুতি এবং নির্ভুলতা নিশ্চিত করেছে — যা যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে কাজ করছে।
📍সূত্র: Sputnik Africa











