Breaking News
দৈনিক জনপথ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল হাজার হাজার ফ্লাইট

জনপথ ডেস্ক2,067
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল হাজার হাজার ফ্লাইট
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল হাজার হাজার ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের প্রভাবে দেশজুড়ে ভয়াবহ তুষারপাত ও বরফঝড় দেখা দিয়েছে। এতে সপ্তাহের শেষে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৪ জানুয়ারি) পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। টেক্সাসের পূর্বাঞ্চল থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায় ভয়াবহ বরফঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার অন্তত ৩ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। রোববারের জন্য আগাম বাতিল করা হয়েছে আরও ৫ হাজারের বেশি ফ্লাইট।

মার্কিন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বরফে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা ঘূর্ণিঝড়ের সমতুল্য হতে পারে।

আলজাজিরা জানায়, শুক্রবার থেকেই টেক্সাস, ওকলাহোমা ও কানসাসের বিভিন্ন এলাকায় তুষারপাত শুরু হয়। আবহাওয়াবিদদের মতে, তীব্র আর্কটিক ঠান্ডার সঙ্গে মিলিত হয়ে এই ঝড় পুরো সপ্তাহান্তজুড়ে যুক্তরাষ্ট্রের বড় অংশে প্রভাব ফেলবে।

রয়টার্সকে দেওয়া মন্তব্যে মার্কিন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ জ্যাকব আশারম্যান বলেন, এটি চলতি মৌসুমের সবচেয়ে বড় ও বিপজ্জনক ঝড়। ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে, যা হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়িয়েছে।

এক ডজনেরও বেশি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, আগাম সতর্কতা হিসেবে সড়কে রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে এবং বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে