Breaking News
দৈনিক জনপথ

ইতালিকে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল ওয়েস্ট ইন্ডিজ

জনপথ ডেস্ক2,175
ইতালিকে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল ওয়েস্ট ইন্ডিজ
ইতালির বিপক্ষে জয় পেয়ে অপরাজিত থেকেই টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

চলমান আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়ে অপরাজিত থেকেই পরের পর্বে জায়গা নিশ্চিত করেছে ক্যারিবীয়রা।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ইতালির হয়ে জেজে স্মাটস ২৭ বলে ২৪ রান করে সর্বোচ্চ স্কোর করেন। এছাড়া অ্যান্থনি মোসকা ১২ বলে ১৯ রান এবং গ্রান্ট স্টুয়ার্ট ৭ বলে ১২ রান করেন। তবে অন্য ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল ছিলেন শামার জোসেফ। তিনি চার ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ম্যাথু ফোর্ড ৩ উইকেট, গুডাকেশ মোতি ২টি এবং আকিল হোসেন একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ব্র্যান্ডন কিং ৬ বলে ৪ রান করে আউট হন। এরপর শিমরন হেটমায়ারও মাত্র ১ রান করে বিদায় নেন। ৩১ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজ।

এই জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। রোস্টন চেজ ২৫ বলে ২৪ রান করেন। তবে ম্যাচের নায়ক ছিলেন শাই হোপ। তিনি ৪৬ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।

শেষ দিকে শেরফানে রাদারফোর্ড ১৫ বলে অপরাজিত ২৪ রান এবং ম্যাথিউ ফোর্ড ৮ বলে ১৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৬৫ রান সংগ্রহ করে।

ইতালির হয়ে বেন মানেন্তি ও ক্রিশান কালুগামাগে দুটি করে উইকেট নেন। এছাড়া থমাস দ্রাকা ও আলী হাসান একটি করে উইকেট শিকার করেন।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

1 মাস আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

1 মাস আগে
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

1 মাস আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

1 মাস আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

1 মাস আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

1 মাস আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

1 মাস আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

1 মাস আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

1 মাস আগে