Breaking News
দৈনিক জনপথ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

জনপথ ডেস্ক2,281
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারের জন্য আটজন ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছে আইসিসি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারের জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় বিভিন্ন দেশের মোট আটজন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

সেমিফাইনালে নাটকীয় লড়াইয়ে ভারত সাত রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামী রোববার (৮ মার্চ) ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

মনোনীতদের তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। উপমহাদেশের কন্ডিশনে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি চারবার ম্যাচসেরা হয়েছেন। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে করেছেন ২২৬ রান এবং বল হাতে নিয়েছেন ৯ উইকেট।

দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদিও জায়গা পেয়েছেন এই তালিকায়। তার বৈচিত্র্যময় স্লোয়ার ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠেছিল। সাত ম্যাচে তিনি ১২ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল ৭.১৯।

প্রোটিয়াদের অধিনায়ক এইডেন মারক্রামও মনোনয়ন পেয়েছেন ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে। আট ম্যাচে ২৮৬ রান করে তিনি ফাইনালের আগে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল।

এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক সাহিবজাদা ফারহান এবং সর্বোচ্চ উইকেটশিকারি শ্যাডলি ভ্যান স্কালকউইকও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে রয়েছেন।

ফাইনালিস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার টিম শেইফার্ট ও রাচিন রবীন্দ্রও মনোনয়ন পেয়েছেন। দলের ফাইনালে ওঠার পেছনে এই দুই ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

ভারতের হয়ে তালিকায় জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন। যদিও তিনি মাত্র চারটি ম্যাচ খেলেছেন, তবুও ইতোমধ্যে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে উঠেছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে টানা দুটি অর্ধশতক করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।

মনোনীত খেলোয়াড়রা হলেন— উইল জ্যাকস, সাহিবজাদা ফারহান, লুঙ্গি এনগিদি, এইডেন মারক্রাম, রাচিন রবীন্দ্র, শ্যাডলি ভ্যান স্কালকউইক, টিম শেইফার্ট ও সঞ্জু স্যামসন।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের মাত্র দুই ক্রিকেটার এই পুরস্কার জিতেছেন। তারা হলেন বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহ। কোহলি ২০১৪ ও ২০১৬ সালে টানা দুইবার ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হন। আর বুমরাহ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

1 মাস আগে
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

1 মাস আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

1 মাস আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

1 মাস আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

1 মাস আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

1 মাস আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

1 মাস আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

1 মাস আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

1 মাস আগে
ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সা...

1 মাস আগে