Breaking News
দৈনিক জনপথ

ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ

জনপথ ডেস্ক2,529
ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ। শেখ মোরসালিনের একমাত্র গোলে দীর্ঘদিনের জয়ের খরা কাটল হামজা-সমিতদের।

মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ২০০৩ সালের ১৮ জানুয়ারি ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে সেদিন বাংলাদেশ উঠেছিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আর ২২ বছর পর সেই ভারতের বিপক্ষে আজ জয়ের দেখা পেল হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এবারের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের এটি প্রথম জয়। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের তিন নম্বরে আছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত।দলে ফিরেই বাজিমাত করলেন শেখ মোরসালিন। চোটের কারণে নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছিলেন না বাংলাদেশি ফরোয়ার্ড। আজ ভারতের বিপক্ষে একাদশে ফিরেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন তিনি। ঠাণ্ডা মাথায় দুর্দান্ত এক ফিনিশিং করলেন মোরসালিন।

ম্যাচের ১১ মিনিটে ভারতের গোলকিপারের দুই পায়ের ফাঁক দিয়ে আলতো টোকায় বল জালে জড়ান। তার ক্যারিয়ারের সপ্তম গোলের পাসটা অবশ্য দুর্দান্ত দেন রাকিব হোসেন। বাঁ পাশ দিয়ে দুরন্ত গতিতে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে শেষ মুহূর্তে ডান পায়ে পাস বাড়ান রাকিব। তা থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে ভুল করেননি মোরসালিন। গোল পাওয়ার পর আরও কয়েকটি আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশ। তবে তা কাজে লাগেনি।

অন্যদিকে, ভারত সমতায় ফেরার সুবর্ণ সুযোগটা পেয়েছিল ম্যাচের ৩১ মিনিটে। গোলবার ছেড়ে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক খেলোয়াড়কে বল দেন গোলরক্ষক মিতুল মারমা। গোলবারে শটও ‍নিয়েছিলেন ভারতীয় খেলোয়াড়। তবে জালে জড়ানোর আগে হেডে ক্লিয়ার করেন হামজা।অন্যদিকে ৪২তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের বাইরে থেকে শটও নিয়েছিলেন হামজা চৌধুরী। তবে বল অল্পের জন্য বাইরে দিয়ে যায়। পরে আর কোনো গোল না হলে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আর তেমন আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। তবে ভারতের কোচ অনেক কৌশল পরিবর্তন ও খেলোয়াড় পরিবর্তন করেছেন। সমতায় ফিরতে ভারত আক্রমণের পর আক্রমণ করলেও দৃঢ়তার সঙ্গে সে সব সামাল দিয়েছেন হামজা-সমিতরা।এএফসি এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল দুই দলেরই। কিন্তু এই ম্যাচ ছিল মর্যাদার লড়াই। সেই লড়াইয়ে মাথা উঁচু করে জয় তুলে নিল বাংলাদেশ।

সম্পর্কিত সংবাদ

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

12 ঘণ্টা আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

1 দিন আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

1 দিন আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

3 দিন আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

3 দিন আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

4 দিন আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

4 দিন আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

4 দিন আগে
ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সা...

5 দিন আগে
সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

সেমিফাইনাল খেলতে যে সমীকরণে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শেষ দিকে এসে সেমিফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। এখনো কোনো ম্যা...

5 দিন আগে