Breaking News
দৈনিক জনপথ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রিজওয়ান-রউফ বাদ পড়ার কারণ জানালেন পাকিস্তান কোচ

জনপথ ডেস্ক2,963
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রিজওয়ান-রউফ বাদ পড়ার কারণ জানালেন পাকিস্তান কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রিজওয়ান-রউফ বাদ পড়ার কারণ জানালেন পাকিস্তান কোচ

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলেও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

ঘোষিত স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও গতিময় পেসার হারিস রউফের। তবে দলে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে। স্কোয়াড ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে দল নির্বাচনের পেছনের যুক্তি ব্যাখ্যা করেন পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন।

বাবর আজমের ভূমিকা প্রসঙ্গে হেসন বলেন, বাবরকে ওপেনার হিসেবে ভাবা হচ্ছে না। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং মিডল ওভারে ইনিংস নিয়ন্ত্রণ ও ম্যাচ শেষ করার দায়িত্ব বাবরের ওপর থাকবে বলে জানান তিনি।

মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার বিষয়ে কোচ বলেন, এবার দলের উইকেটকিপারের জন্য ভিন্ন ধরনের ভূমিকা নির্ধারণ করা হয়েছে। ‘আমাদের উইকেটকিপার ব্যাট করবেন পাঁচ বা ছয় নম্বরে। রিজওয়ান মূলত টপ-অর্ডারের ব্যাটার, সে কারণে এই ভূমিকায় তার জন্য জায়গা হয়নি,’ বলেন হেসন।

উইকেটকিপার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে খাজা নাফে ও উসমান খানকে। উসমান খানের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে হেসন বলেন, শ্রীলঙ্কার কন্ডিশনে তার উইকেটকিপিং ও ব্যাটিং দুটোই মানসম্মত ছিল।

হারিস রউফকে পেস বোলিং বিভাগে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে হেসন জানান, দল এমন পেসার চেয়েছে যারা পাওয়ার প্লে, মিডল ও ডেথ—তিন ধাপেই কার্যকর হতে পারে। সে কারণে শাহীন শাহ আফ্রিদি, সালমান ও নাসিম শাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন সালমান আলী আঘা। দলে আরও আছেন বাবর আজম, ফখর জামান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদিসহ অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া একটি দল।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

3 মাস আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

3 মাস আগে
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

3 মাস আগে
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

3 মাস আগে
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

3 মাস আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

3 মাস আগে
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

3 মাস আগে
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

3 মাস আগে
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

3 মাস আগে
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

3 মাস আগে