Breaking News
দৈনিক জনপথ

‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করল সৌদি আরব

জনপথ ডেস্ক2,165
‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করল সৌদি আরব
উট খাতকে নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করার উদ্দেশ্যে সৌদি আরবের নতুন উদ্যোগ।

উট খাতকে নিয়ন্ত্রণের আওতায় আনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের গ্রহণযোগ্যতা বাড়াতে উটের জন্য পাসপোর্ট ইস্যুর একটি প্রকল্প চালু করেছে সৌদি আরব। বুধবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে ‘উট পাসপোর্ট প্রকল্প’ উদ্বোধন করেন।

মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগের মাধ্যমে উট খাতকে সুশৃঙ্খল করা, উটের পরিচয় নথিভুক্ত করা এবং সেবা প্রদানের দক্ষতা বাড়ানো হবে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আস্থা বৃদ্ধি পাবে।

প্রকল্পটির আওতায় উটের তথ্য, মালিকানা ও জাত (ব্রিড) রেকর্ড করা হবে এবং সেগুলোকে যাচাইকৃত স্বাস্থ্য ও নিয়ন্ত্রক তথ্যের সঙ্গে যুক্ত করা হবে। ফলে উট পাসপোর্ট একটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত রেফারেন্স নথি হিসেবে ব্যবহৃত হবে, যা আরও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

উট পাসপোর্টে একটি পূর্ণাঙ্গ পরিচয়পত্র থাকবে। এতে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর, উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রং, জন্মস্থান, পাসপোর্ট ইস্যুর তারিখ ও স্থান উল্লেখ থাকবে। সঠিক শনাক্তকরণের জন্য উটের দুই পাশের ছবিও সংযুক্ত থাকবে।

এছাড়া পাসপোর্টে একটি নির্দিষ্ট টিকাদান সূচি থাকবে, যেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ ভেটেরিনারি টিকাদান সংক্রান্ত সব তথ্য স্পষ্টভাবে নথিভুক্ত করা হবে।

মন্ত্রণালয় জানায়, এই পাসপোর্ট উটের বিক্রি ও বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উট বিক্রি, পরিবহন ও সংশ্লিষ্ট সরকারি নথিপত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপে সহায়তা করবে।

মন্ত্রণালয়ের জুন ২০২৫ সালে প্রকাশিত এক শুমারি অনুযায়ী, সৌদি আরবে মোট উটের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩৫ হাজার ২৯৭টি।

সম্পর্কিত সংবাদ

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

13 ঘণ্টা আগে
পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্প্রতি মধ্যপ্র...

13 ঘণ্টা আগে
ইরানে অভিযান সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি

ইরানে অভিযান সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযান সীমিত করার প্রস্তাব পাস হয়নি। বৃহস্পতিবারের...

14 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পড়তে পারে বলে সতর্ক করেছে...

14 ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সংঘাতে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার

মধ্যপ্রাচ্যের সংঘাতে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশি কর্...

14 ঘণ্টা আগে
সরকার পতনের পর নেপালে আজ সাধারণ নির্বাচন

সরকার পতনের পর নেপালে আজ সাধারণ নির্বাচন

নেপালে সরকার পতনের পর আজ বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন। ২০২৫ সাল...

15 ঘণ্টা আগে
পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ফ্রান্স

পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠাচ্ছে ফ্রান্স

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো সরাসরি সামরিক উপস্থিতি জোরদারের ...

1 দিন আগে
স্পেনে সমুদ্রসৈকতের কাঠের ফুটব্রিজ ধসে নিহত ৫

স্পেনে সমুদ্রসৈকতের কাঠের ফুটব্রিজ ধসে নিহত ৫

স্পেনের উত্তরাঞ্চলের শহর Santander-এ সমুদ্রসৈকতের একটি কাঠের ফুটব্রিজ ধসে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু ...

1 দিন আগে
কবরের ছবি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

কবরের ছবি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জা...

1 দিন আগে
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতের (UAE) বাণিজ্যিক নগরী দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ...

1 দিন আগে