Breaking News
দৈনিক জনপথ

রিয়াল এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতবে : স্প্যানিশ মিডিয়া

জনপথ ডেস্ক••4,032
রিয়াল এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতবে : স্প্যানিশ মিডিয়া
রিয়াল এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতবে : স্প্যানিশ মিডিয়া

ভিয়ারিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এর আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মোনাকোকে ৬–১ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান নিশ্চিত করে লস ব্লাঙ্কোস। টানা এই সাফল্যে নতুন করে শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছেন রিয়াল সমর্থকরা।

কয়েকদিন আগেও কোচ জাবি আলোনসোর বরখাস্ত হওয়া নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে বিস্ময় ছিল। নতুন কোচ আলভারো আরবেলোয়া রিয়ালের মতো বড় ক্লাব কতটা সামাল দিতে পারবেন—তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই দলের দর্শন ও কৌশলে ইতিবাচক পরিবর্তন এনে তিনি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

চ্যাম্পিয়নস লিগে বড় জয়ের পর লা লিগায় শক্তিশালী ভিয়ারিয়ালের বিপক্ষে জয় ছিল আরও বড় বার্তা। লিগের তৃতীয় স্থানে থাকা দলটিকে হারিয়ে রিয়াল বর্তমানে শীর্ষে অবস্থান করছে। ডিসেম্বর ও জানুয়ারির শুরুতে বাজে সময় পার করার পর আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ আবারও আক্রমণাত্মক ও কাউন্টার-অ্যাটাকিং ফুটবলে ফিরেছে, যা পারফরম্যান্সে স্পষ্ট প্রভাব ফেলছে।

ড্রেসিংরুমেও এখন আত্মবিশ্বাস তুঙ্গে। স্প্যানিশ গণমাধ্যম এল চিরিঙ্গুইতো জানিয়েছে, বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের সামনে কোনো কিছুই অসম্ভব নয়। তাদের মতে, লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ—দুটি শিরোপাই জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোস।

তবে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান খুবই কম। কাতালানরা বাকি ম্যাচগুলো জিতলে ব্যবধান নেমে আসবে মাত্র এক পয়েন্টে। সামনে এল ক্লাসিকোতে জয় পেলে ব্যবধান বাড়ানোর বড় সুযোগ পাবে রিয়াল। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগেও নকআউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত তাদের। মোনাকোর বিপক্ষে বড় জয়ের পর ইউরোপের সর্বাধিক শিরোপাজয়ী দলটি আরও একটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিততে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

7 মাস আগে→
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

7 মাস আগে→
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

7 মাস আগে→
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

7 মাস আগে→
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

7 মাস আগে→
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

7 মাস আগে→
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

7 মাস আগে→
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

7 মাস আগে→