Breaking News
দৈনিক জনপথ

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

জনপথ ডেস্ক2,678
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার রাতে ডেরা ইসমাইল খান জেলার কুরেশি মোর এলাকায় শান্তি কমিটির এক সদস্যের বাসভবনে এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

ডেরা ইসমাইল খান জেলা পুলিশের (ডিপিও) কর্মকর্তা সাজ্জাদ আহমেদ সাহেবজাদা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে চলমান বিয়ের অনুষ্ঠানের সময় হামলাটি হয়। সে সময় অতিথিরা ঢোলের তালে নাচছিলেন বলে জানা গেছে।

বিস্ফোরণের তীব্রতায় ঘরের ছাদ উড়ে যায় এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ডিপিও বলেন, ‘এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনার পর জেলা সদর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২–এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুল্যান্স, একটি ফায়ার সার্ভিস ও একটি দুর্যোগ মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও রয়েছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তিনি কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

এদিকে প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্ডিও পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও কেপির বান্নু জেলায় সশস্ত্র হামলায় শান্তি কমিটির চার সদস্য নিহত হন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে একই জেলায় শান্তি কমিটির একটি কার্যালয়ে হামলায় সাতজনের প্রাণহানি ঘটে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে