Breaking News
দৈনিক জনপথ

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

জনপথ ডেস্ক••3,633
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের অংশ বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান একটি স্পষ্ট অবস্থান নিয়েছে। তাঁর ভাষায়, খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়, তাই ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান।

ইএসপিএনক্রিকইনফোকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোই সঠিক ও ন্যায্য পদক্ষেপ।

এটাই প্রথমবার, যখন পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ্যে ম্যাচ বর্জনের কারণ জানানো হলো। এর আগে পাকিস্তান সরকার জানায়, দলটি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচে মাঠে নামবে না। তবে তখন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করা হয়নি।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পিসিবি। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। আইসিসির মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এবং সব পক্ষের স্বার্থ রক্ষা করে সমাধানের পথ খোঁজা প্রয়োজন।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তানের এই অবস্থান বলে জানা গেছে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পিসিবি প্রধান মোহসিন নাকভি এই সিদ্ধান্তকে আইসিসির ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এক দেশের জন্য এক নিয়ম আর অন্য দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না। তাঁর মতে, বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে এবং তারা বিশ্বকাপে খেলার যোগ্য দল।

সম্পর্কিত সংবাদ

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

7 মাস আগে→
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...

7 মাস আগে→
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে...

7 মাস আগে→
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। ম...

7 মাস আগে→
বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশ সফরে অনিশ্চিত পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান দল। হ্যামস্ট্র...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব বিশ্বকাপে, দেশে ফেরা অনিশ্চিত জিম্বাবুয়ের

পশ্চিম এশিয়ার কিছু দেশের আকাশসীমা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ...

7 মাস আগে→
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প, জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডা ডার্বিতে ইন্টার মায়ামি প্রত্যাবর্তনের গল্প লিখে বড় জয় তুলে নিয়েছে। ...

7 মাস আগে→
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্য...

7 মাস আগে→
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজ...

7 মাস আগে→
বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

বিশ্বকাপ থেকে কার্যকর হতে পারে ‘ভিনিসিয়ুস আইন’

আগামী বিশ্বকাপ থেকে ফুটবলে নতুন নিয়ম কার্যকর হতে পারে, যা অনানুষ্ঠানিকভাবে ‘ভিনিসিয়ুস আইন’ নামে পরিচ...

7 মাস আগে→