Breaking News
দৈনিক জনপথ

অস্ট্রেলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

জনপথ ডেস্ক••3,464
অস্ট্রেলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৩
অস্ট্রেলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি ছোট শহরে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে গুলির ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পরপরই জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলতে এবং স্থানীয় বাসিন্দাদের ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী এখনো পলাতক রয়েছে।

পুলিশের বিবৃতিতে জানানো হয়, ওয়াকার স্ট্রিটের কাছাকাছি ইয়েলকিন স্ট্রিট এলাকায় গুলির খবর পেয়ে অভিযান শুরু করা হয়। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি পারিবারিক বা ঘরোয়া সহিংসতার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

এদিকে, সেভেন নিউজ জানিয়েছে, বন্দুকধারী স্থানীয় কাউন্সিলের একটি গাড়ি ব্যবহার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সন্দেহভাজনকে ধরতে ভারি অস্ত্রধারী বিশেষ ট্যাকটিক্যাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, লেক কারজেলিগো নিউ সাউথ ওয়েলসের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত একটি ছোট শহর, যেখানে প্রায় দেড় হাজার মানুষের বসবাস।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

6 মাস আগে→
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

6 মাস আগে→
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

7 মাস আগে→
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

7 মাস আগে→
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

7 মাস আগে→
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

7 মাস আগে→
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

7 মাস আগে→
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

7 মাস আগে→
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

7 মাস আগে→
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

7 মাস আগে→