Breaking News
দৈনিক জনপথ

উ. কোরিয়ার নেতা কিম জং উনের বোনের পদোন্নতি

জনপথ ডেস্ক2,197
উ. কোরিয়ার নেতা কিম জং উনের বোনের পদোন্নতি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংকে কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংকে ক্ষমতাসীন দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে পদোন্নতি দেওয়া হয়েছে। কেসিএনএ জানিয়েছে, তিনি পূর্ণ বিভাগীয় পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। পূর্বে তিনি উপবিভাগীয় পরিচালক ছিলেন।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি অনুসারে, কিম ইয়ো জং সম্ভবত প্রচার বিভাগের নেতৃত্ব দেবেন, যা আন্তঃকোরীয় সম্পর্ক এবং বহিরাগত কৌশল তদারকি করবে।

পাঁচ বছরে একবার অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির শীর্ষ সম্মেলনে কিম জং উন আগামী পাঁচ বছরের জন্য দেশের অর্থনৈতিক এজেন্ডা নির্ধারণ করেছেন। এতে হাজার হাজার দলীয় ব্যক্তি পিয়ংইয়ংয়ে সমাবেশ করেছেন। সোম্বার (২৩ ফেব্রুয়ারি) কিম জং উনকে পুনর্নির্বাচিত করা হয়েছে মহাসচিব হিসেবে।

কিম ইয়ো জং দীর্ঘদিন ধরেই তার ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং দলের সবচেয়ে প্রভাবশালী নারী নেতাদের একজন। তিনি সুইজারল্যান্ডে কিম জং উনের সঙ্গে পড়াশোনা করেছেন। ২০১১ সালে তাদের বাবার মৃত্যুর পর কিম জং উন ক্ষমতায় আসার পর থেকে তিনি দ্রুত রাজনৈতিক পদোন্নতি পান।

কেসিএনএ জানিয়েছে, কিম ইয়ো জংয়ের পদোন্নতির ঘোষণা আসে তখন, যখন তার ভাই আগামী পাঁচ বছরে উত্তর কোরিয়ার অর্থনীতি উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিম জং উন এক ভাষণে আগামী পাঁচ বছরকে ‘পূর্ণাঙ্গ অগ্রগতির পর্যায়’ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া চীনের রাষ্ট্রপতি শি চিনপিং কিম জং উনকে পুনর্নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে