Breaking News
দৈনিক জনপথ

পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জনপথ ডেস্ক••2,945
পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয় : কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
কানাডা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন, তবে ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। কিন্তু তারা স্পষ্ট করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়া উচিত নয়।

ক্যানবেরায় এক যৌথ সংবাদ সম্মেলনে আলবেনিজ বলেন, “বিশ্বই উত্তেজনা প্রশমিত হতে চায়। যেসব উপসাগরীয় দেশ এই যুদ্ধে সরাসরি জড়িত ছিল না, তারা তবুও হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও পর্যটন এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। আমরা চাই, নির্ধারিত লক্ষ্যগুলো অর্জিত হোক।”

কার্নিও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর উত্তেজনা হ্রাসের আহ্বানকে সমর্থন জানান। তিনি বলেন, “সংঘাত ছড়িয়ে পড়ছে, আমরা তা স্বীকার করি। তবে যুদ্ধবিরতির আগে বেসামরিক মানুষ এবং অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা অপরিহার্য। এগুলো ছাড়া কার্যকর যুদ্ধবিরতি সম্ভব নয়।”

উভয় নেতা শনিবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রতি সমর্থন জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নে কার্নি জানান, “আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা সব সময় কানাডিয়ানদের স্বার্থ রক্ষা করব। প্রয়োজনে আমাদের মিত্রদের পাশে দাঁড়াব এবং তাদের সুরক্ষা নিশ্চিত করব।”

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

6 মাস আগে→
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

6 মাস আগে→
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

7 মাস আগে→
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

7 মাস আগে→
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

7 মাস আগে→
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

7 মাস আগে→
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

7 মাস আগে→
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

7 মাস আগে→
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

7 মাস আগে→
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

7 মাস আগে→