ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরাইল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। তিনি বিশ্বের প্রথম নেতা যিনি এই পদক লাভ করলেন।
২৫ ফেব্রুয়ারি নেসেটে মোদিকে ভারত ও ইসরায়েলের সম্পর্ক শক্তিশালী করার অবদানের জন্য ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’ প্রদান করা হয়। নেসেটের স্পিকার আমির ওহানা সংসদে ভাষণ দেওয়ার পর মোদির হাতে সম্মাননা তুলে দেন।
মোদি এমন এক বিশ্বনেতা, যিনি ইসরায়েল ও ফিলিস্তিন—দুই দেশ থেকেও সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ২০১৮ সালে তিনি ‘গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ লাভ করেন, যা বিদেশি নেতাদের জন্য ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান।
গত নয় বছরে এটি মোদির প্রথম ইসরাইল সফর। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে প্রথম সফরের সময় ভারত-ইসরাইল সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।











