Breaking News
দৈনিক জনপথ

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

জনপথ ডেস্ক2,752
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 

গত শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এসব নথিতে রয়েছে প্রায় ৩০ লাখ পাতা দলিল, ১ লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় দুই হাজার ভিডিও। এই নথিগুলোর একটি ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত ইমেইলটিতে জেফরি এপস্টেইন দাবি করেছেন—২০১৭ সালে ইসরায়েল সফর নিয়ে নরেন্দ্র মোদি তার কাছে পরামর্শ চেয়েছিলেন। এপস্টেইনের ভাষ্য অনুযায়ী, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন এবং বলেন, এতে করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি হবেন।

ইমেইলে আরও উল্লেখ করা হয়, এপস্টেইনের পরামর্শ অনুযায়ী মোদি ২০১৭ সালে ইসরায়েল সফর করেন এবং সেখানে গিয়ে নাচ-গান করেন বলেও দাবি করা হয়েছে। ওই ইমেইলে এপস্টেইন লেখেন,
‘ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ-গান করেন। তারা কয়েক সপ্তাহ আগেই সাক্ষাৎ করেছিলেন এবং এই পরামর্শ কার্যকর হয়েছে।’

উল্লেখ্য, ১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর ২০১৭ সালের এই সফরই ছিল ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ইসরায়েল সফর, যা সে সময় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়েছিল।

তবে এপস্টেইন নথিতে ওঠা এসব দাবি সরাসরি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়,
‘২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের তথ্য ছাড়া ইমেইলে উল্লিখিত অন্যান্য সব বক্তব্য একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা মাত্র।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর উল্লেখ করে চরম অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

3 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

3 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

3 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

3 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

3 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

3 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

3 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

3 মাস আগে