Breaking News
দৈনিক জনপথ

মধ্যপ্রাচ্যে মহড়া শুরু করবে মার্কিন বিমানবাহিনী

জনপথ ডেস্ক1,961
মধ্যপ্রাচ্যে মহড়া শুরু করবে মার্কিন বিমানবাহিনী
মধ্যপ্রাচ্যে মহড়া শুরু করবে মার্কিন বিমানবাহিনী

মধ্যপ্রাচ্যজুড়ে বহুদিনব্যাপী প্রস্তুতিমূলক সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে মার্কিন বিমানবাহিনী। স্থানীয় সময় সোমবার মার্কিন বিমানবাহিনী সেন্ট্রাল (এএফসিইএনটি) এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটেই এই মহড়ার ঘোষণা দেওয়া হলো।

এএফসিইএনটি এক বিবৃতিতে জানায়, এই মহড়ার লক্ষ্য আক্রমণ প্রতিরোধ, ভুল হিসাবের ঝুঁকি কমানো এবং যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোর প্রতি আস্থা ও নিশ্চয়তা জোরদার করা। বিবৃতিতে আরও বলা হয়, এই মহড়া একটি শক্তিশালী, যুদ্ধের জন্য প্রস্তুত ও দায়িত্বশীল সামরিক উপস্থিতি নিশ্চিত করে, যা শান্তি রক্ষায় শক্তির ব্যবহারকে গুরুত্ব দেয়।

দেশব্যাপী বিক্ষোভে কঠোর দমন-পীড়নের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এসব ঘটনায় হাজার হাজার মানুষ নিহত ও বহু মানুষ গ্রেপ্তার হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা বা আটককৃতদের বিরুদ্ধে গণহত্যা চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।

এরই মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, সামরিক পদক্ষেপের প্রয়োজন হলে এসব জাহাজ কৌশলগতভাবে ব্যবহৃত হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের এফ–১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে, যা যুদ্ধ প্রস্তুতি জোরদার করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখবে।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাতারে টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছে। এগুলো মূলত প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদারের জন্য ব্যবহৃত হবে।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে