ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেড এভারটনের মাঠে ১-০ গোলের জয়ে টেবিলের শীর্ষ চারে উঠেছে। রেড ডেভিলদের একমাত্র গোল করেছেন বেঞ্জামিন সেসকো।
হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে বল নিজেদের দখলে রাখলেও আক্রমণে গোছানো ছিল না ম্যানইউর। স্বাগতিক এভারটনও সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়ায় প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকে।
বিরতির পর ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল এভারটন, তবে ৭১তম মিনিটে বদলি হিসেবে নামার মাত্র ১৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে জয়ী গোল করেন সেসকো। পরবর্তী সময়ে আরও কিছু চেষ্টা হলেও আর গোল হয়নি।
২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে এভারটন। শীর্ষে আছে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে করছে।











