Breaking News
দৈনিক জনপথ

ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড

জনপথ ডেস্ক3,458
ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড
ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত রিয়ান রুথের মুখে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড।

ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্সে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে তাকে হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তি বুধবার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

৫৯ বছর বয়সী রিয়ান রুথ গত সেপ্টেম্বরে তৎকালীন প্রেসিডেন্টপ্রার্থী ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হন। এটি ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পের প্রাণনাশের দ্বিতীয় চেষ্টা।

২০২৪ সালের সেপ্টেম্বরে ট্রাম্প গলফ খেলছিলেন। রুথকে অস্ত্রসহ দেখতে পেয়ে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে তাড়া করে আটক করেন। কিছুক্ষণ পর গ্রেপ্তার করা হয়। আদালতে দাখিল করা নথিতে প্রসিকিউটররা জানান, রুথের অপরাধ নিঃসন্দেহে যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য, কারণ তিনি মাসের পর মাস ধরে প্রধান প্রেসিডেন্টপ্রার্থীকে হত্যার পরিকল্পনা করেছেন এবং কোনো অনুশোচনা প্রকাশ করেননি।

বিচার চলাকালে রুথ দাবি করেন, তিনি ট্রাম্প বা অন্য কাউকে ক্ষতি করার কোনো ইচ্ছা রাখেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ জুলাইও ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে থমাস ম্যাথিও ক্রুকস কয়েকটি গুলি ছোড়েন, যার একটি ট্রাম্পের ডান কানের পাশ ঘেঁষে যায়।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

3 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

3 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

4 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

4 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

4 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

4 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

4 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

4 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

4 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

4 মাস আগে