Breaking News
দৈনিক জনপথ

তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান

জনপথ ডেস্ক2,231
তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
জাপান ইয়োনাগুনি দ্বীপে মধ্যপাল্লার ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে, যা ২০৩১ সালের মার্চের মধ্যে সম্পন্ন হবে।

তাইওয়ান নিয়ে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই অঞ্চলটির কাছে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা জানিয়েছে জাপান। ২০৩১ সালের মার্চের মধ্যে ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে পরিকল্পনাটি প্রথম ঘোষণা করা হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়েছে।

কোইজুমি জানিয়েছেন, ইয়োনাগুনি ইউনিটে মাঝারি পাল্লার ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে, যা শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম।

তাইওয়ান থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপ থেকে অঞ্চলটির উপকূল দেখা যায়। চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং অঞ্চলটি রক্ষায় শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি বেইজিং।

গত নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানে হামলা হলে জাপান তার আত্মরক্ষা বাহিনী সক্রিয় করার ইঙ্গিত দিলে টোকিও ও বেইজিংয়ের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দুই দেশের সম্পর্ক কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

চীনের ২০টি জাপানি কোম্পানি ও প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের একদিন পরই ক্ষেপণাস্ত্র মোতায়েনের সময়সূচি ঘোষণা করেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। যদিও এ বিষয়ে বেইজিং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

গত নভেম্বরে কোইজুমির ইয়োনাগুনি সফরের পর চীন দ্বীপটির কাছে ড্রোন উড়ালে জাপান যুদ্ধবিমান মোতায়েন করে জবাব দেয়।

বর্তমানে ইয়োনাগুনি দ্বীপে উপকূলীয় নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রায় ১৬০ জন সেনা সদস্য কর্মরত আছেন। ২০২৬ অর্থবছরে দ্বীপটিতে একটি ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট স্থাপন করা হবে, যা শত্রুপক্ষের যোগাযোগ ও রাডার ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে সক্ষম হবে।

কোইজুমি জানান, ‘অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতির ওপর নির্ভর করে সময়সূচিতে কিছু পরিবর্তন আসতে পারে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০৩০ অর্থবছরের মধ্যেই ইউনিট স্থাপনের কাজ শেষ হবে।’

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

3 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

3 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

3 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

3 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

3 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

3 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

3 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

3 মাস আগে