Breaking News
দৈনিক জনপথ

ইউক্রেনের ড্রোন হামলা - এক সপ্তাহ পর অচল জাহাজ থেকে হেলিকপ্টারে বাংলাদেশি নাবিককে উদ্ধার

জনপথ ডেস্ক3,100
ইউক্রেনের ড্রোন হামলা - এক সপ্তাহ পর অচল জাহাজ থেকে হেলিকপ্টারে বাংলাদেশি নাবিককে উদ্ধার
ইউক্রেনের ড্রোন হামলা - এক সপ্তাহ পর অচল জাহাজ থেকে হেলিকপ্টারে বাংলাদেশি নাবিককে উদ্ধার

অচল জাহাজে ছিল না বিদ্যুৎ। ফুরিয়ে যায় খাবারও। তীব্র শীত ও বৃষ্টি নিয়ে আবহাওয়া ছিল বিরূপ। এমন আবহওয়ায় এক কক্ষে গাদাগাদি করে অনিশ্চয়তায় দিন কাটছিল বাংলাদেশি একজনসহ ১০ নাবিকের। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দুজন নাবিক। প্রায় এক সপ্তাহের অনিশ্চয়তার পর গতকাল রোববার ও আজ সোমবার তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

বুলগেরিয়ান কোস্টগার্ড রোববার হেলিকপ্টার পাঠিয়ে কৃষ্ণসাগরে ভাসতে থাকা জাহাজটিতে প্রথমে খাবার পাঠায়। ফিরতি পথে অসুস্থ হয়ে পড়া দুই নাবিককে হেলিকপ্টারে নিয়ে আসে। আজ সোমবার দ্বিতীয় দফায় আটজনকে জাহাজ থেকে হেলিকপ্টারে তুলে আনা হয়।

উদ্ধার হওয়া জাহাজটির চতুর্থ প্রকৌশলী মাহফুজুল ইসলামের পাঠানো এক ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে ফেলা রশি বেয়ে নাবিকদের জাহাজ থেকে টেনে তোলা হচ্ছে। বর্তমানে তিনিসহ উদ্ধার হওয়া নাবিকেরা বুলগেরিয়ায় অবস্থান করছেন।

মাহফুজুল ইসলাম বুলগেরিয়া থেকে হোয়াটসঅ্যাপে জানান, ‘এক সপ্তাহ ধরে বিরূপ আবহাওয়া ও নিয়ন্ত্রণহীন অচল জাহাজে ভাসছিলাম। বিদ্যুৎ ও খাবার না থাকায় জীবনের শঙ্কা ছিল। দুজন অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত বুলগেরিয়ান কোস্টগার্ড হেলিকপ্টার দিয়ে আমাদের উদ্ধার করল।’

কৃষ্ণসাগরে গত ২৮ নভেম্বর তেল পরিবহনকারী এমটি কায়রোস জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা হয়। এ হামলায় প্রাণে বেঁচে যান জাহাজটিতে থাকা বাংলাদেশের ৪ জনসহ ২৫ নাবিক। জ্বালানি তেলবাহী জাহাজটি রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ অংশ বলে বিবিসি জানায়।

হামলার দুই দিন পর জাহাজটিতে থাকা বাংলাদেশের তিনজন নাবিক তুরস্ক থেকে দেশে ফিরে আসেন। এই তিনজন হলেন কুষ্টিয়ার আল আমিন, ঢাকার ধামরাইয়ের হাবিবুর রহমান এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজগর হোসাইন।

তবে ক্ষতিগ্রস্ত জাহাজটি তীরের কাছে আনতে জাহাজের মালিকপক্ষ গত ৩০ নভেম্বর কৃষ্ণসাগরে পাঠায় মাহফুজুল ইসলামসহ ১০ নাবিককে। তারা জাহাজটি তুরস্কের কোস্টগার্ডের টাগবোটের সহায়তায় তুরস্কের উপকূলে নিয়ে আসে। কিন্তু অচল হয়ে পড়া জাহাজটি নোঙর ফেলতে না পারায় তুরস্কের উপকূল ছেড়ে ঢেউয়ে ভাসতে ভাসতে বুলগেরিয়ার জলসীমায় চলে যায়। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে আটকা পড়েছিলেন নাবিকেরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকে পড়া নাবিকেরা জীবন-মৃত্যুর শঙ্কায় পড়ে যান। তাঁদের উদ্ধারে আকুতি জানান বুলগেরিয়ার কোস্টগার্ডকে।

নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা খবর জানার পরই বুলগেরিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড ওয়ার্কার্স ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে সেখানকার কোস্টগার্ড নাবিকদের দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেয়। বুলগেরিয়ার কোস্টগার্ড নিরাপদে নাবিকদের উদ্ধার করেছে। বাংলাদেশের মাহফুজুল ইসলাম নিরাপদে আছেন।’

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

1 সপ্তাহ আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

1 সপ্তাহ আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

1 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

1 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

1 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

1 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

1 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

1 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

1 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

1 মাস আগে