Breaking News
দৈনিক জনপথ

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করল বেলজিয়াম

জনপথ ডেস্ক3,008
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করল বেলজিয়াম
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করল বেলজিয়াম

ইসরায়েলের উদ্দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেলজিয়াম সরকার। এর আওতায় ইসরায়েলে অস্ত্র বহনকারী বিমানগুলোর জন্য বেলজিয়ামের আকাশসীমা ব্যবহার এবং কারিগরি যাত্রাবিরতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোর উদ্যোগে নেওয়া এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

বেলজিয়ামের প্রভাবশালী দৈনিক লে সয়ার–এর প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলে সামরিক সরঞ্জাম বহনকারী প্রতিটি ফ্লাইটের পরিবহনসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই জানাতে হবে। এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো—ইসরায়েলে অস্ত্র ও সামরিক পণ্য পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ করা।

এছাড়া, আগে যেসব আইনি ফাঁকফোকরের মাধ্যমে ‘নন-স্টপ ট্রানজিট’ চালু ছিল—যেখানে কার্গো নামানো ছাড়াই বিমানগুলো কারিগরি যাত্রাবিরতি নিত—সেসব ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বেলজিয়ামের কাস্টমস বিভাগ এবং ফেডারেল পাবলিক সার্ভিস মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট নিয়মিত তদারকি ও পরিদর্শন চালাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বেলজিয়ামে অস্ত্র রপ্তানির লাইসেন্স প্রদান করে আঞ্চলিক সরকারগুলো। তবে অস্ত্র পরিবহন ও ট্রানজিট নিয়ন্ত্রণের ক্ষমতা ফেডারেল সরকারের হাতে। ফলে ফেডারেল পর্যায়ে জারি করা এই নিষেধাজ্ঞা কার্যত আঞ্চলিক পর্যায়ের রপ্তানি লাইসেন্সগুলোকেও অকার্যকর করে দিতে পারে বলে বিশ্লেষকদের মত।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেন, ‘এই পরিস্থিতিতে অবদান না রাখতে বেলজিয়ামের যা কিছু করা সম্ভব, তা করার বাধ্যবাধকতা রয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়ে আমরা ইউরোপীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একটি স্পষ্ট বার্তা দিচ্ছি।’

ইসরায়েলে অস্ত্র পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ নিল বেলজিয়াম সরকার।

সম্পর্কিত সংবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

2 মাস আগে
বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছেড়ে আসা বাংলাদেশ শিপিং করপোরেশনের জা...

2 মাস আগে
পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। জেন–জি প্রজন্মের নেতৃত্বে ...

3 মাস আগে
ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোপনে তথ্য দিচ্ছে রাশিয়া, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পর্কে রাশিয়া গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন...

3 মাস আগে
ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর আরো এক দেশের সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহ...

3 মাস আগে
ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে দেশটির বিমানবা...

3 মাস আগে
পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

পণ্য পরিবহনের নিরাপদ পথ নিয়ে চীন–ইরান আলোচনা

চীন ও ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ও কাতারের গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে আলোচনা...

3 মাস আগে
আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্র...

3 মাস আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কি কমে আসছে?

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী এবং তা দ্রুত ...

3 মাস আগে
কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

কঙ্গোর খনিতে ভূমিধসে দুই শতাধিক নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে...

3 মাস আগে